ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক সপ্তাহের সফরে জাপান পৌঁছালেন জামায়াত: আমির শফিকুর Logo পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি: ফখরুল Logo আইপিএলে নিষ্প্রভ অচেন বুরমা, ৮ ম্যাচে মাত্র ২ উইকেট—পারফরম্যান্সে হঠাৎ পতনের কারণ কী? Logo উত্তরায় বাবার চোখের সামনে থেকে মেয়ে তুলে নেওয়ার ঘটনায় প্রধান আসামি আটক Logo মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী Logo রাজধানীতে অপরাধ দমনে হালনাগাদ করা হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা Logo দীর্ঘ নিঃসঙ্গ লড়ায়ের ইতিহাস তুলে ধরলেন প্রিয়াঙ্কা Logo সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর মাজার জিয়ারত Logo নিমিষেই উধাও তেলের সংকট, পেট্রোল পাম্পগুলোতে এখন শুধুই নীরবতা Logo ঘামেই গড়ে সভ্যতা, তবু শ্রমিক কেন বঞ্চিত?
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

আইপিএলে নিষ্প্রভ অচেন বুরমা, ৮ ম্যাচে মাত্র ২ উইকেট—পারফরম্যান্সে হঠাৎ পতনের কারণ কী?

আধুনিক ক্রিকেটে যশপ্রীত বুমরা মানেই ছিল ব্যাটসম্যানদের জন্য ভয়। কিন্তু আইপিএল ২০২৬-এ সেই ছবিটাই যেন উল্টে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এই তারকা পেসার আট ম্যাচে নিয়েছেন মাত্র দুই উইকেট, আর রান দিয়েছেন ২৬৪। এমন পারফরম্যান্সে প্রশ্ন উঠছে, কী হয়েছে ভারতের সবচেয়ে ভরসার বোলারের সঙ্গে।

এই মৌসুমে শুরুটা আরও হতাশাজনক ছিল বুমরার জন্য। প্রথম পাঁচ ম্যাচে তিনি একটিও উইকেট পাননি। কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের বিপক্ষে ছিলেন কার্যত নিষ্প্রভ। ষষ্ঠ ম্যাচে গুজরাট টাইটান্সের সাই সুদর্শনকে আউট করে উইকেটের খাতা খুললেও এরপরও ধারাবাহিকতা ফেরেনি।

সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চার ওভারে ৫২ রান দিয়ে আবারও উইকেটশূন্য থাকেন তিনি। পাওয়ার প্লেতেই দুই ওভারে দেন ৩২ রান, যা তার ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে খারাপ শুরুর দিকের স্পেলগুলোর একটি। এমনকি এই ম্যাচে ব্যাটসম্যানরা তার বলে পাঁচটি ছক্কাও মারেন।

পরিসংখ্যান বলছে, পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। আট ম্যাচে তার বোলিং গড় দাঁড়িয়েছে ১৩২, যেখানে তার ক্যারিয়ার গড় ২৩-এর কাছাকাছি। ইকোনমি রেটও বেড়ে হয়েছে ৮.৮০, যা তার স্বাভাবিক মানের চেয়ে অনেক বেশি।

এই অবনতি নিয়ে বিশ্লেষকদের মতও ভিন্ন। সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, অতিরিক্ত চেষ্টা করতে গিয়েই সমস্যায় পড়ছেন বুমরা। তার মতে, “বুমরার আসল শক্তি ছিল ইয়র্কার দিয়ে রান আটকানো। এখন সে উইকেটের জন্য বেশি চেষ্টা করছে, আর তাতেই ভারসাম্য নষ্ট হচ্ছে।”

অন্যদিকে ইরফান পাঠান বলছেন, বলের গতি কমে যাওয়াও বড় কারণ। তার মতে, “বুমরা নিজের স্বাভাবিক গতির চেয়ে ধীরে বল করছে, যা ব্যাটসম্যানদের জন্য সুবিধা তৈরি করছে।”

মুম্বাই ইন্ডিয়ান্সের সহকারী কোচ কাইরন পোলার্ড অবশ্য বিষয়টিকে সাময়িক সমস্যা হিসেবে দেখছেন। তিনি বলেন, “বুমরা বছরের পর বছর দলের জন্য অসাধারণ পারফর্ম করেছে। এটা শুধু একটা খারাপ সময়। সবাইকে বুঝতে হবে, খেলোয়াড়ও মানুষ, তারও বিশ্রাম দরকার হতে পারে।”

এমনকি পোলার্ড ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে বুমরাকে কিছু ম্যাচ বিশ্রাম দেওয়া হতে পারে যাতে তিনি আবার নিজের ছন্দ ফিরে পান।

সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, সময়ের অন্যতম সেরা পেসার কি আবারও নিজের পুরোনো ভয়ংকর রূপে ফিরতে পারবেন, নাকি আইপিএল ২০২৬ তার ক্যারিয়ারের একটি অস্বাভাবিক অধ্যায় হয়েই থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সপ্তাহের সফরে জাপান পৌঁছালেন জামায়াত: আমির শফিকুর

আইপিএলে নিষ্প্রভ অচেন বুরমা, ৮ ম্যাচে মাত্র ২ উইকেট—পারফরম্যান্সে হঠাৎ পতনের কারণ কী?

আপডেট সময় ৩ ঘন্টা আগে