রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে তুলে নেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত লামীন ইসলামকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তুলে নেওয়া উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির সেই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের পূবাইল এলাকা থেকে শুক্রবার (১ মে) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। লামীন ইসলাম (১৯) গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকার বাসিন্দা।
এর আগে গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসায় ফেরার পথে অপহরণের এ ঘটনা ঘটে। ঘটনার নয় দিন পর ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হলো।
ভুক্তভোগীর বাবা মামলার এজাহারে বলেন, পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন তিনি। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা ছয় থেকে সাতজন জোর করে তার মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গাজীপুরের পূবাইলের কালু মার্কেট এলাকা থেকে লামীনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়।

পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি: ফখরুল
অনলাইন ডেস্ক 














