ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

পর্দায় ফিরছে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজন

জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনস-এর প্রিক্যুেয়ল হাউস অব দ্য ড্রাগন-এর তৃতীয় সিজনের ফাইনাল ট্রেলার প্রকাশ করেছে এইচবিও। একই সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখও। আগামী ২১ জুন এইচবিও ও এইচবিও ম্যাক্সে শুরু হবে নতুন সিজনের সম্প্রচার। মোট ৮ পর্বের এই সিজনের নতুন পর্ব আসবে প্রতি রোববার, আর শেষ পর্ব প্রচার হবে ৯ আগস্ট। গেম অব থ্রোনস-এর ২০০ বছর আগের কাহিনি নিয়ে নির্মিত সিরিজটির নতুন ট্রেলারে টারগেরিয়ান গৃহযুদ্ধের ভয়াবহ রূপ তুলে ধরা হয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে ড্রাগনদের আকাশ ও সমুদ্রজুড়ে মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য। নির্মাতারা জানিয়েছেন, জর্জ আর. আর. মার্টিনের ফায়ার অ্যান্ড ব্লাড উপন্যাসের অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষ ‘ব্যাটল অব দ্য গুলেট’ দিয়েই শুরু হবে তৃতীয় সিজন। শো-রানার রায়ান কোন্ডালের ভাষায়, এটি টেলিভিশন ইতিহাসের অন্যতম বড় ও জটিল পর্ব হতে যাচ্ছে। এদিকে, এইচবিও ইতোমধ্যে সিরিজটির চতুর্থ সিজনের কাজ শুরু করেছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ সিজনের মাধ্যমেই শেষ হবে হাউস অব দ্য ড্রাগন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পর্দায় ফিরছে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজন

আপডেট সময় ৩ মিনিট আগে