ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

সঠিক কাজগুলোতে সহযোগিতা করলেই সরকার সফল হবে: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একটি বিধ্বস্ত পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান সরকার। এ অবস্থায় দায়িত্বশীলভাবে কাজ না করলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হতে পারে। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রম, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে গিয়েছিলেন, যেখানে দেশের নামের সঙ্গে তার নামও সমানভাবে উচ্চারিত হতো। তিনি বলেন, “জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।”

দেশ পরিচালনায় জিয়ার দর্শন অনুসরণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে খাল খনন, শিক্ষা খাতের উন্নয়ন এবং শিল্প বিপ্লবের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে কাজ করছে।

সরকারপ্রধান আরও বলেন, “বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময় সজাগ না থাকলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি হবে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু সরকারের কাজ করলেই হবে না, তৃণমূল পর্যায় পর্যন্ত সবাইকে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজে ধর্মীয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ গড়ে তুলতে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমানের ভাষ্য, দেশের উন্নয়ন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। জনগণ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সফল রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। “সঠিক কাজগুলোতে সহযোগিতা করলেই সরকার সফল হবে,” বলেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সঠিক কাজগুলোতে সহযোগিতা করলেই সরকার সফল হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১ মিনিট আগে