ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকায় আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী Logo ছাত্রদল কর্মীকে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনা—ওবাইদুল কাদের সহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Logo মুক্ত সাংবাদিকতার চেতনায় আজ বিশ্ব গণমাধ্যম দিবস Logo ডিজেল আমদানিতে ১ লাখ মেট্রিক টনের অনুমোদন দিয়েছে সরকার Logo জামিনে ছাড়া পাওয়া শীর্ষ অপরাধীদের ওপর কড়া নজর রাখছে র‌্যাব Logo শাপলা চত্বরের সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান: হেফাজত ইসলামের Logo এক সপ্তাহের সফরে জাপান পৌঁছালেন জামায়াত: আমির শফিকুর Logo পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি: ফখরুল Logo আইপিএলে নিষ্প্রভ অচেন বুরমা, ৮ ম্যাচে মাত্র ২ উইকেট—পারফরম্যান্সে হঠাৎ পতনের কারণ কী? Logo উত্তরায় বাবার চোখের সামনে থেকে মেয়ে তুলে নেওয়ার ঘটনায় প্রধান আসামি আটক
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প

মধ্যেপ্রাচ্যের চলমান যুদ্ধের দশম দিনে এসে যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সংঘাত শেষ করার সিদ্ধান্ত তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে নেবেন। একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, তাদের পদক্ষেপ না থাকলে ইসরায়েলকে ধ্বংস করে দিতো ইরান।

আজ সোমবার বার্তা সংস্থা দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিকভাবে’ আলোচনা করে নেয়া হবে। দ্য টাইমস অব ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখন দশম দিনে পৌঁছানো এই সংঘাতের সমাধানে নেতানিয়াহুর গুরুত্বপূর্ণ মতামত থাকবে।

তিনি বলেন, ‘আমি মনে করি এটা পারস্পরিক সিদ্ধান্ত… কিছুটা হলেও’। ট্রাম্প জানান, এই বিষয়ে তাদের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা কথা বলছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সব বিষয়ই বিবেচনায় নেয়া হবে।’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, তিনি ও নেতানিয়াহু পদক্ষেপ না নিলে ইরানের শাসনব্যবস্থা ইসরায়েলকে ধ্বংস করে দিতো।

তার ভাষায়, ‘ইরান ইসরায়েল এবং তার আশপাশের সবকিছু ধ্বংস করতে যাচ্ছিল… আমরা একসঙ্গে কাজ করেছি। আমরা এমন একটি দেশকে ধ্বংস করেছি, যে দেশ ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছিল।’

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হওয়ার বিষয়ে ট্রাম্প কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘দেখা যাক কী হয়’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প

আপডেট সময় ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬