ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রূপকথার দরজা খুলতে আরেকটু অপেক্ষা— ‘The Chronicles of Narnia’ পিছিয়ে গেলো Logo তৃণমূলের প্রতিভা তুলে আনা ও ক্রীড়া কূটনীতি জোরদারে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo মুলতবি ৬৮ হাজার এনআইডি আবেদন দ্রুত শেষ করতে ইসির নির্দেশ Logo কুমিল্লায় বিএনপি নেতা গ্রেপ্তার; উত্তেজনায় থানা ঘেরাও, বাস টার্মিনালে অবরোধ Logo সারাদেশের প্রতিটি বিভাগেই হতে পারে বৃষ্টি Logo ঢাকায় আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী Logo ছাত্রদল কর্মীকে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনা—ওবাইদুল কাদের সহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Logo মুক্ত সাংবাদিকতার চেতনায় আজ বিশ্ব গণমাধ্যম দিবস Logo ডিজেল আমদানিতে ১ লাখ মেট্রিক টনের অনুমোদন দিয়েছে সরকার Logo জামিনে ছাড়া পাওয়া শীর্ষ অপরাধীদের ওপর কড়া নজর রাখছে র‌্যাব
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

তৃণমূলের প্রতিভা তুলে আনা ও ক্রীড়া কূটনীতি জোরদারে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ৩ মে ২০২৬ (বাসস) : তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এক বিশেষ ভূমিকা পালন করবে এবং এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত উচ্ছ্বসিত ও আশাবাদী। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এখন থেকে প্রতিটি জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মান এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হবে।

ক্রীড়াঙ্গনের এই মহা আয়োজনে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড. জুবাইদা রহমানের ইতিবাচক সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের এই অগ্রযাত্রাকে টেকসই করতে সরকার বদ্ধপরিকর।

ক্রীড়া কূটনীতি বা ‘স্পোর্টস ডিপ্লোমেসি’র ওপর বিশেষ গুরুত্বারোপ করে আমিনুল হক উল্লেখ করেন যে, এশীয় ও ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের ক্রীড়া খাতের সীমাবদ্ধতা দূর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং খোলা হয়েছে। ফুটবল উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, বাফুফে তাদের প্রয়োজন অনুযায়ী যাচাই-বাছাই করে নতুন কোচ নিয়োগ দেবে এবং এ ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে ক্রীড়া মন্ত্রণালয় তা সমাধানে পাশে থাকবে।

এছাড়া কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি বিশ্বমানের ‘এক্সিলেন্স সেন্টার’ বা কমপ্লেক্স তৈরির জন্য জমি বরাদ্দের বিষয়টি নিয়ে ইতোমধ্যে দাপ্তরিক আলোচনা শুরু হয়েছে এবং দ্রুতই এর সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। দেশের ক্রীড়া সাংবাদিকতাকে পেশাদারিত্বের সাথে এগিয়ে নেওয়ার জন্য বিএসজেএ-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপকথার দরজা খুলতে আরেকটু অপেক্ষা— ‘The Chronicles of Narnia’ পিছিয়ে গেলো

তৃণমূলের প্রতিভা তুলে আনা ও ক্রীড়া কূটনীতি জোরদারে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় এক ঘন্টা আগে