ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঘামেই গড়ে সভ্যতা, তবু শ্রমিক কেন বঞ্চিত? Logo গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রকাশ Logo মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত ঘাঁটিগুলোই দায়ী: মোজতবা খামেনি Logo মার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট Logo আবারো আসতে যাচ্ছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল Logo ছয় বিভাগে অতিবৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া, এর সঙ্গে দেখা দিয়েছে ভূমিধসের শঙ্কাও Logo নাগরিকের সমঅধিকার নিশ্চিতই সরকারের নীতি: প্রধানমন্ত্রী Logo অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাকে স্বচ্ছ রাখতে ভুল ও জালিয়াতি রোধে National University Bangladesh থেকে বিশেষ নির্দেশনা দেওয়া Logo তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে একটি সমীক্ষা সফলভাবে শেষ করা হয়েছে Logo ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে সরকার
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আজ সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের জানিয়েছেন, “ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরত অনা হবে।”

আলী হোসেন ফকির বলেন, “হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে।”

মো. আলী হোসেন ফকির বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কেউ অতি উৎসাহী হবে না, ন্যায় বিচারে কাজ করবে পুলিশ, সন্ত্রাসী, মব সন্ত্রাস নির্মূলে উদ্যোগী পুলিশ।’

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ সরকারের জনগণের অংশ, পুলিশ সেবা প্রদান করে যাবে। পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে। জিরো কমপ্লেন অভিযোগ থাকবে না থানা গুলোতে। বিগত সময়ে সব পুলিশ অন্যায় কাজে জড়িত ছিল না।’

আইজিপি বলেন, “সম্প্রতি শেষ হওয়া জাতীয় নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য ছিল। পুলিশের পোশাক বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে, সরকার এ বিষয়ে কাজ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।”

তালিকা তৈরি হয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে, অভিযান চলবে খুব তাড়াতাড়ি-উল্লেখ করেন তিনি।

এদিকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার দুজনকে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘামেই গড়ে সভ্যতা, তবু শ্রমিক কেন বঞ্চিত?

হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

আপডেট সময় ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬