ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত ঘাঁটিগুলোই দায়ী: মোজতবা খামেনি Logo মার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট Logo আবারো আসতে যাচ্ছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল Logo ছয় বিভাগে অতিবৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া, এর সঙ্গে দেখা দিয়েছে ভূমিধসের শঙ্কাও Logo নাগরিকের সমঅধিকার নিশ্চিতই সরকারের নীতি: প্রধানমন্ত্রী Logo অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাকে স্বচ্ছ রাখতে ভুল ও জালিয়াতি রোধে National University Bangladesh থেকে বিশেষ নির্দেশনা দেওয়া Logo তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে একটি সমীক্ষা সফলভাবে শেষ করা হয়েছে Logo ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে সরকার Logo ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে সরকারের ১২ দফা কর্মপরিকল্পনা Logo বৃষ্টির উচ্ছ্বাসে নিজেকে মুক্ত করে দিলেন পরীমণি
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

আবারো আসতে যাচ্ছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

বলিউডের কাল্ট ক্লাসিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আবারও ফিরছে বড় পর্দায়- এমন খবরে উচ্ছ্বসিত দর্শকরা। দীর্ঘ ১৭ বছর পর এই জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল তৈরির বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা আমির খান। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল। র‍্যাঞ্চো, ভাইরাস, চতুর, রাজু, ফারহান ও পিয়ার মতো চরিত্রগুলো আজও দর্শকের মনে দাগ কেটে আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। চিত্রনাট্যও তার পছন্দ হয়েছে বলে জানান তিনি। যদিও শুটিং শুরু বা মুক্তির নির্দিষ্ট সময় নিয়ে এখনই কিছু বলতে চাননি অভিনেতা। আমির বলেন, গল্পটি আগের ধারাবাহিকতা বজায় রেখেই এগোবে, তবে সময়ের ব্যবধানে নতুন মাত্রা যুক্ত হবে।

প্রথম ছবির মতোই এতে থাকবে হাস্যরস ও ছকভাঙা গল্পের উপাদান। জানা গেছে, সিক্যুয়েলের গল্প প্রায় ১০ বছর এগিয়ে যাবে। নিজের জনপ্রিয় চরিত্র র‍্যাঞ্চোতে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন এই তারকা। তার ভাষ্য, খুব শিগগিরই ছবির কাজ শুরু করবেন তিনি। পাশাপাশি গল্পকারদের কাজ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিনেমাটির মূল অভিনয়শিল্পীদের-কারিনা কাপুর, আর. মাধবন ও শরমন যোশি- ফের একসঙ্গে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। অর্থাৎ পুরনো টিম নিয়েই ফিরতে পারে নতুন অধ্যায়।

ধারণা করা হচ্ছে, র‍্যাঞ্চো ও পিয়ার বিয়ের পরবর্তী জীবন থেকেই শুরু হতে পারে গল্প। পাশাপাশি নতুন অ্যাডভেঞ্চারে দেখা যাবে র‍্যাঞ্চো-রাজু-ফারহান ত্রয়ীকে। এদিকে শোনা যাচ্ছে, এই সিক্যুয়েলের কাজ এগিয়ে নিতে অন্য একটি বায়োপিক প্রকল্প আপাতত স্থগিত রেখেছেন পরিচালক রাজকুমার হিরানি। প্রযোজনা সংস্থা সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। পুরনো টিমের পুনর্মিলন নিয়ে এরই মধ্যে দারুণ উচ্ছ্বাস বিরাজ করছে সংশ্লিষ্টদের মধ্যে। সব মিলিয়ে, ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল ঘিরে বলিউডে ফের শুরু হয়েছে নতুন উত্তেজনা। দর্শকরাও অপেক্ষায়-আবার কবে বড় পর্দায় ফিরবে সেই চেনা র‍্যাঞ্চো-ফারহান-রাজুর বন্ধুত্বের গল্প।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত ঘাঁটিগুলোই দায়ী: মোজতবা খামেনি

আবারো আসতে যাচ্ছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

আপডেট সময় ৩ ঘন্টা আগে