ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঘামেই গড়ে সভ্যতা, তবু শ্রমিক কেন বঞ্চিত? Logo গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রকাশ Logo মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত ঘাঁটিগুলোই দায়ী: মোজতবা খামেনি Logo মার্কিন নৌ অবরোধ ‘ব্যর্থ হবেই’: ইরানের প্রেসিডেন্ট Logo আবারো আসতে যাচ্ছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল Logo ছয় বিভাগে অতিবৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া, এর সঙ্গে দেখা দিয়েছে ভূমিধসের শঙ্কাও Logo নাগরিকের সমঅধিকার নিশ্চিতই সরকারের নীতি: প্রধানমন্ত্রী Logo অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাকে স্বচ্ছ রাখতে ভুল ও জালিয়াতি রোধে National University Bangladesh থেকে বিশেষ নির্দেশনা দেওয়া Logo তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে একটি সমীক্ষা সফলভাবে শেষ করা হয়েছে Logo ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে সরকার
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ বার্তার মাঝেই রাজধানীতে হানা দিয়েছে মৌসুমের প্রথম দিককার শক্তিশালী কালবৈশাখী ঝড়। শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার পর থেকে ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় তীব্র ধূলিঝড়, বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি। মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনে জনজীবনে সাময়িক স্থবিরতা নেমে আসে

ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার নাটকীয় পরিবর্তন ঘটে। সকাল ১০টার দিকে পুরো শহর ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে এবং ধূলিঝড় শুরু হয়। এর কিছুক্ষণ পরেই দমকা হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে তীব্রতর আকার ধারণ করে। রাজধানীর বেশ কিছু এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

এদিকে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ঈদের দিনেও বৃষ্টির চোখরাঙানি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে অধিদপ্তর।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের দিনে গুমোট গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টির বাগড়া উৎসবে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘামেই গড়ে সভ্যতা, তবু শ্রমিক কেন বঞ্চিত?

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬