ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস Logo বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান Logo পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা Logo ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেন্দ্র করে আজও ২৬ ফ্লাইট বাতিল Logo ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক Logo লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের Logo বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত Logo ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

  • খেলাধুলা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বুধবার ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ বলেছেন, ইরানের জাতীয় দল বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা ইরানের নেই। তবে ইরান যুক্তরাষ্ট্রে ভ্রমণ না-ও করতে পারে।

বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী প্রথম দিকের দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইরানের জাতীয় দলের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা থাকলেও, তাজ জানিয়েছেন যে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) ফিফার সঙ্গে আলোচনা করছে ম্যাচগুলো মেক্সিকোয় স্থানান্তরের জন্য।

ইরান আগামী২৭ মার্চ নাইজেরিয়া এবং চার দিন পর কোস্টা রিকার বিপক্ষে তুরস্কের আনতালিয়ায় একটি চার-দেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলবে। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে এই টুর্নামেন্টটি জর্ডান থেকে সরিয়ে নেওয়া হয়।

তাজ বলেন, “জাতীয় দল তুরস্কে একটি প্রশিক্ষণ ক্যাম্প করছে এবং সেখানে আমরা দুটি প্রীতি ম্যাচও খেলব। আমরা আমেরিকা বয়কট করব, কিন্তু বিশ্বকাপ বয়কট করব না।”

অস্ট্রেলিয়া থেকে দীর্ঘ যাত্রা শেষে দেশে ফেরা নারী জাতীয় দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে গিয়ে তাজ এই মন্তব্য করেন। নারী দলটি এএফসি নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল। নিরাপত্তা শঙ্কার কারণে আয়োজক দেশ তাদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয়। সাতজন সেই প্রস্তাব গ্রহণ করলেও শেষ পর্যন্ত মাত্র দুজন সেখানে থেকে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়াকে খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার আহ্বান জানান এবং পরে বলেন, ইরানের পুরুষ দল যুক্তরাষ্ট্রে খেলতে আসলে তাদের “জীবন ও নিরাপত্তা” নিয়ে উদ্বেগ থাকতে পারে।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিয়েনবম বলেন, জুনে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ইরানের ম্যাচগুলো আয়োজন করতে তাদের দেশ প্রস্তুত রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা।

ফিফা জানিয়েছে, তারা ইরান ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ রাখছে এবং ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত সূচি অনুযায়ী সব দলই খেলবে, এমনটাই তারা আশা করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

আপডেট সময় ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬