ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বনানীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ Logo মধ্যপ্রাচ্য সংকট চলাকালীন ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo ঈদুল আজহা উপলক্ষে কর্মীদের জন্য ৭ দিনের ছুটি ঘোষণা Logo সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন: মির্জা ফখরুল Logo ডিবির অভিযানে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেন চক্রের ৬ চীনা নাগরিকসহ ৯ জন আটক Logo রাজশাহীর লিচু চাষ ঘিরে ৫৬ কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনা Logo ক্রমেই বাড়ছে বরিশালে বিবাহ বিচ্ছেদের সংখ্যা Logo ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ Logo ৬ মাসে ভোটার বেড়েছে উল্লেখযোগ্য হারে, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ Logo সিটি নির্বাচনে জামায়াতের একক কৌশল, ঘোষণা ১২ মেয়র প্রার্থী
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

নিউক্যাসলের সাথে দাপুটে জয় পেলো লিভারপুল

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ দুই ম্যাচে বড় জয় পেলেও, ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক হতে পারছিল না লিভারপুল। শেষ পাঁচ ম্যাচে জয়হীন দলটি নতুন বছরের প্রথম জয় তুলে নিলো নিউক্যাসল ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে। হুগো একিতিকের জোড়া গোলের পাশাপাশি মাঠজুড়েও দাপট ছিল আর্নে স্লটের শিষ্যদের। নিউক্যাসলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে অলরেডরা সেরা পাঁচে জায়গা করে নিয়েছে। ঘরের মাঠ অ্যানফিল্ডে ৫৪ শতাংশ পজেশনের সঙ্গে ১৭ শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। বিপরীতে নিক্যাসলের ৯ শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে ছিল। একিতিকে ছাড়াও স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন ফ্লোরিয়ান ভির্টজ ও ইব্রাহিমা কোনাতে। বিপরীতে ম্যাচের প্রথম গোলটি দেওয়া অ্যান্থনি মাইকেল গর্ডন ক্যাসলের হয়ে কেবল ব্যবধানটা কমালেন। শুরুর দিকে কিছুটা ব্যাকফুটে ছিল লিভারপুল। ২৬ মিনিটে নিউক্যাসলের হার্ভি বার্নসের নেওয়া ফ্রি-কিক অ্যালিসন বেকারকে ফাঁকি দিয়ে গোলপোস্টে আঘাত করে। এরপর আক্রমণ গোছাতে থাকলেও ৩৬ মিনিটে গোল খায় স্বাগতিকরা। পাল্টা আক্রমণে উঠে ডি-বক্সের ডানদিকে বল পেয়ে গর্ডন কোনাকুনি শটে জালে জড়ান। একইভাবে আরেকটি শট এলে ঠেকিয়ে দেন অ্যালিসন। ৪১ ও ৪৩ মিনিটে সমতা এবং তারপর লিভারপুলকে লিড পাইয়ে দিয়েছেন একিতিকে। ফরাসি ফরোয়ার্ড প্রথমে ভির্টজের পাসে ডানপায়ের শট এবং পরেরবার দ্রুতগতিতে ডি-বক্সে ঢ়ুকে কোনাকুনি শটে গোল করেছেন। এ নিয়ে প্রিমিয়ার লিগে দশম (সবমিলিয়ে ১৫) গোল পেলেন একিতিকে। বিরতির পর এই ফরাসি তরুণ হ্যাটট্রিক করারও সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভেঙে নেওয়া কোনাকুনি শট আর লক্ষ্যে রাখতে পারলেন না। মিনিট দশেক পর নিউক্যাসলের চেষ্টা পরাস্ত করেন অ্যালিসন। ৬৭ মিনিটে মোহামেদ সালাহ’র সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ভির্টজ ব্যবধান বাড়ান। সবশেষ ১০ ম্যাচে এটি জার্মান মিডফিল্ডারের ষষ্ঠ গোল। অন্যদিকে, প্রিমিয়ার লিগে নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন মিশরীয় তারকা। অ্যানফিল্ডে তিনি ১০৭ গোল ও ৪৫ অ্যাসিস্ট করলেন। এর আগে  প্রিমিয়ার লিগে নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ গোল-অ্যাসিস্টের (ওল্ড ট্রাফোর্ডে ১০১ গোল ও ৫০ অ্যাসিস্ট) রেকর্ড ছিল ওয়েইন রুনির। এদিকে, ম্যাচের অতিরিক্ত সময়ে ছয় গজ বক্সে জটলার মধ্যে শট নিয়ে স্কোরশিটে নাম তোলেন কোনাতে। বাবার শেষকৃত্য সম্পন্ন করে আসার পর ফরাসি ডিফেন্ডার এদিনই প্রথম খেলতে নামেন। তাই আবেগাপ্লুত হয়েছেন গোলের পর। বড় জয়ের পর প্রিমিয়ার লিগ টেবিলের পাঁচে ওঠা লিভারপুলের ২৪ ম্যাচে পয়েন্ট ৩৯। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারে চেলসি। আবার ছয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট পেয়েছে। যথাক্রমে শীর্ষ তিনে অবস্থান করছে আর্সেনাল (৫৩), ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। অবশ্য এক ম্যাচ কম খেলে সিটি-ভিলার পয়েন্ট সমান ৪৬।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বনানীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ

নিউক্যাসলের সাথে দাপুটে জয় পেলো লিভারপুল

আপডেট সময় ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬