ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বনানীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ Logo মধ্যপ্রাচ্য সংকট চলাকালীন ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo ঈদুল আজহা উপলক্ষে কর্মীদের জন্য ৭ দিনের ছুটি ঘোষণা Logo সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন: মির্জা ফখরুল Logo ডিবির অভিযানে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেন চক্রের ৬ চীনা নাগরিকসহ ৯ জন আটক Logo রাজশাহীর লিচু চাষ ঘিরে ৫৬ কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনা Logo ক্রমেই বাড়ছে বরিশালে বিবাহ বিচ্ছেদের সংখ্যা Logo ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ Logo ৬ মাসে ভোটার বেড়েছে উল্লেখযোগ্য হারে, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ Logo সিটি নির্বাচনে জামায়াতের একক কৌশল, ঘোষণা ১২ মেয়র প্রার্থী
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

সোনার দামে ফের ঊর্ধ্বগতি, ভরিপ্রতি মূল্য ২ লাখ ৪৪ হাজার টাকার ওপরে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

দেশের বাজারে টানা ঊর্ধ্বগতিতে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৫ টাকা। নতুন দামে এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকায়। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম বাড়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২১৩ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে বুধবার (৬ মে) সকাল ১০টা থেকেও সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। মাত্র একদিনের ব্যবধানে আবারও দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হবে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬৩ দফা সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে পাকা সোনার সংকটের প্রভাবেই দেশের বাজারে এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বনানীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ

সোনার দামে ফের ঊর্ধ্বগতি, ভরিপ্রতি মূল্য ২ লাখ ৪৪ হাজার টাকার ওপরে

আপডেট সময় ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬