নিজের নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট ও এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিল। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনন্ত জলিল জানান, একটি অসাধু চক্র তার নাম ব্যবহার করে বিশেষ করে ক্যাসিনো ও জুয়াসংক্রান্ত বিভিন্ন ফেক অ্যাপ এবং ওয়েবসাইট প্রচার করছে। একই সঙ্গে এআই প্রযুক্তির মাধ্যমে তার নামে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। পোস্টে এই অভিনেতা স্পষ্টভাবে জানান, এসব অ্যাপ, ওয়েবসাইট কিংবা ভিডিওর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। পাশাপাশি ভক্ত ও অনুসারীদের এসব ভুয়া প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনন্ত জলিল আরও বলেন, যেন কেউ বিভ্রান্ত না হন সেজন্য তার ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোনো সূত্রে প্রকাশিত পোস্ট বা ভিডিও বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন তিনি। সম্প্রতি বিভিন্ন তারকার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন এবং এআই প্রযুক্তিতে তৈরি বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা বেড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের অনেকেই।
ঢাকা
,
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসের পরের অংশে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে পারে
পশ্চিমাঞ্চল রেলওয়ের আধুনিকায়নের লক্ষ্যে ২,০২৮ কোটি টাকার নতুন প্রকল্প নিয়েছে সরকার
গ্রীষ্মের দাবদাহে আরাম দেবে ঠান্ডা ডাব-কফির শেক
দীর্ঘদিন বন্ধ থাকা চিনিকলগুলো আবার সচল হওয়ার আশা তৈরি হয়েছে
ফেসবুক ও ইনস্টাগ্রাম-এ আসছে বড় ধরনের পরিবর্তন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে একনেকের বৈঠক
উচ্ছেদের কিছুদিন পরই ফের দখলে চলে যাচ্ছে ফুটপাত, থামছে না হকারদের
সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির
ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিশুদের মাদক থেকে বিরত রাখা জরুরি
খুলনা অঞ্চলে বোরো ফসল ঘরে তুলতে পুরোদমে চলছে কৃষকদের
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন অনন্ত জলিল
-
অনলাইন ডেস্ক - আপডেট সময় ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- ১৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ


























