আসছে জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্র সিরিজ ‘প্ল্যানেট অব দ্য এপস’-এর নতুন একটি সিনেমা। নতুন এই ছবিটি পরিচালনা করবেন ‘ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’-খ্যাত পরিচালক ম্যাট শ্যাকম্যান। মার্কিন বিনোদনভিত্তিক সাময়িকী এন্টারটেইনমেন্ট উইকলি জানিয়েছে, শ্যাকম্যানের সঙ্গে আবারও কাজ করছেন চিত্রনাট্যকার জশ ফ্রিডম্যান। এর আগে তারা একসঙ্গে ‘ফ্যান্টাস্টিক ফোর’ নিয়ে কাজ করেছিলেন। ফ্রিডম্যান ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’-এর চিত্রনাট্যও লিখেছিলেন। তবে নতুন এই সিনেমাটি ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’-এর সরাসরি পরবর্তী কিস্তি হচ্ছে না বলে জানিয়েছে ডেডলাইন। ওয়েস বল পরিচালিত ‘কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ ছিল এই ফ্র্যাঞ্চাইজির দশম চলচ্চিত্র। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ দিয়ে শুরু হওয়া নতুন ধারার সিরিজের এটি ছিল চতুর্থ ছবি। ‘কিংডম’ সিনেমার গল্প এগিয়েছে আগের কাহিনির বহু প্রজন্ম পরের সময়কে ঘিরে। এতে দেখা যায় নতুন কিছু এপ ও মানব চরিত্র। ছবির কেন্দ্রীয় চরিত্র তরুণ শিম্পাঞ্জি নোয়া এবং রহস্যময় তরুণী মে। নোয়া চরিত্রে অভিনয় করেন ওয়েন টিগ এবং মে চরিত্রে ছিলেন ফ্রেয়া অ্যালান। সিনেমাটির শেষাংশে ভবিষ্যতে নতুন কিস্তি নির্মাণের ইঙ্গিত মিলেছিল। তবে ওয়েস বল এখন জনপ্রিয় ভিডিও গেমভিত্তিক ‘লেজেন্ড অব জেল্ডা’ চলচ্চিত্র নির্মাণ নিয়ে ব্যস্ত। ফলে নতুন ‘প্ল্যানেট অব দ্য এপস’ সিনেমার দায়িত্ব উঠছে ম্যাট শ্যাকম্যানের কাঁধে। এর আগে শ্যাকম্যান অ্যাপল টিভির জনপ্রিয় সিরিজ ‘মনার্ক: লেগেসি অব মনস্টার্স’-এর পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন।
ঢাকা
,
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসের পরের অংশে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে পারে
পশ্চিমাঞ্চল রেলওয়ের আধুনিকায়নের লক্ষ্যে ২,০২৮ কোটি টাকার নতুন প্রকল্প নিয়েছে সরকার
গ্রীষ্মের দাবদাহে আরাম দেবে ঠান্ডা ডাব-কফির শেক
দীর্ঘদিন বন্ধ থাকা চিনিকলগুলো আবার সচল হওয়ার আশা তৈরি হয়েছে
ফেসবুক ও ইনস্টাগ্রাম-এ আসছে বড় ধরনের পরিবর্তন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে একনেকের বৈঠক
উচ্ছেদের কিছুদিন পরই ফের দখলে চলে যাচ্ছে ফুটপাত, থামছে না হকারদের
সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির
ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিশুদের মাদক থেকে বিরত রাখা জরুরি
খুলনা অঞ্চলে বোরো ফসল ঘরে তুলতে পুরোদমে চলছে কৃষকদের
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
ভিন্ন রূপে আবারও পর্দায় আসছে ‘প্ল্যানেট অব দ্য এপস’
-
অনলাইন ডেস্ক - আপডেট সময় ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- ১৩ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ


























