ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস Logo বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান Logo পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা Logo ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেন্দ্র করে আজও ২৬ ফ্লাইট বাতিল Logo ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক Logo লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের Logo বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত Logo ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

সংবাদ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই রব বেপারী পুলিশের হাতে আটক

  • মামুনুর রহমান
  • আপডেট সময় ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সংবাদ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত রব বেপারীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে চরভদ্রাসন থানা পুলিশ তাকে আটক করে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বিভিন্ন গণমাধ্যমে- রব বেপারী (৪০), পিতাঃ আইয়ুব বেপারী, সাং- হোসেনপুর, থানাঃ চরভদ্রাসন, বিরুদ্ধে মানববন্ধনের সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে তাকে গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রব বেপারী তখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই চরভদ্রাসন থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে রব বেপারীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা যায়। রব বেপারী আটক হওয়ার খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে তার নানা কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই তাকে আটক করায় এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছেন তারা।

চরভদ্রাসন থানা পুলিশ জানায়, রব বেপারীর বিরুদ্ধে মারামারির একটি মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল। সেই মামলায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই রব বেপারী পুলিশের হাতে আটক

আপডেট সময় ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬