ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাকে স্বচ্ছ রাখতে ভুল ও জালিয়াতি রোধে National University Bangladesh থেকে বিশেষ নির্দেশনা দেওয়া Logo তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে একটি সমীক্ষা সফলভাবে শেষ করা হয়েছে Logo ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে সরকার Logo ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে সরকারের ১২ দফা কর্মপরিকল্পনা Logo বৃষ্টির উচ্ছ্বাসে নিজেকে মুক্ত করে দিলেন পরীমণি Logo কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo সোনার ভরিতে কমলো ২ হাজার ২১৬ টাকা Logo বিভ্রান্তি ছড়ানো শক্তি এখনো সক্রিয়: প্রধানমন্ত্রী Logo দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা Logo নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে দাপুটে জয় টাইগারদের
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

মেট্রোসহ রেলভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

মঙ্গলবার (০৩ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

রেলভাড়া বিষয়ে মন্ত্রী বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। আগামী কোরবানি ঈদের আগে এই সুযোগ চালু করা হবে বলেও জানান তিনি।

রেলের উন্নয়নের নামে বিগত সরকার শুধু খরচই করেছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, বিগত সরকার রেলের প্রায় এক লাখ কোটি টাকার বেশি টাকার উন্নয়ন কাজ করেছে। তবে আসলে রেলের কোনো উন্নয়ন হয়নি, সবই কাগজে- কলমে। উল্টো রেলের ইঞ্জিন কম, রেল চলে না, ভেঙে যায়।
রেলের উন্নয়নে সরকার আন্তরিক জানিয়ে রেলমন্ত্রী আরও বলেন, আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। এখন যে সব ট্রেন চালু আছে তার গতিবৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে সম্ভব করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে। দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রীর দেওয়া তথ্যমতে, নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে রেল সেবা আরও শক্তিশালী ও মানসম্মত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাকে স্বচ্ছ রাখতে ভুল ও জালিয়াতি রোধে National University Bangladesh থেকে বিশেষ নির্দেশনা দেওয়া

মেট্রোসহ রেলভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

আপডেট সময় ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬