ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ক্রমেই বাড়ছে বরিশালে বিবাহ বিচ্ছেদের সংখ্যা Logo ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ Logo ৬ মাসে ভোটার বেড়েছে উল্লেখযোগ্য হারে, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ Logo সিটি নির্বাচনে জামায়াতের একক কৌশল, ঘোষণা ১২ মেয়র প্রার্থী Logo নারায়ণগঞ্জে ‘ট্রাম্প’কে ঘিরে জনতার ভিড়, ৭০০ কেজির ষাঁড় এখন আলোচনার কেন্দ্রবিন্দু Logo সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াতের আমির Logo পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিশ্বাস পুনরুদ্ধারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে বিএসইসি’র Logo পর্দা বদলে এবার সিরিজ আকারে দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ Logo কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি ও বিনা মূল্যে লবণ সরবরাহের ঘোষণা দিয়েছে সরকার Logo নেইমারকে কঠোর বার্তা দিয়েছেন আনচেলত্তি
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

কানাডায় স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ১০

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুলে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনায় এই পর্যন্ত অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। তথ্যনুযায়, হঠাৎ স্কুলে ঢ়ুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছেন এক বন্দুকধারী।

কানাডার স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে এ হামলা ঘটনাটি ঘটেছে। এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)-এর বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। হামলার পর ঘটনাস্থল থেকে ৬ জনকে নিহত এবং আরও প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে আরসিএমপি। আহতদের উদ্ধারের পর হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়। এছাড়া, ২ জনের জীবন সংকটাপন্ন। বাকি ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হামলাকারী নিজেই নিজেকে ‘শেষ করে দিয়েছেন’ বলে ধারণা করছে আরসিএমপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্রমেই বাড়ছে বরিশালে বিবাহ বিচ্ছেদের সংখ্যা

কানাডায় স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ১০

আপডেট সময় ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬