ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

ঈদযাত্রা ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন: নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদ যাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে। যারা বাড়ি পৌঁছেছেন তাদের ফিরতি যাত্রা যেন নিরাপদ হয়, সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। সাবাই মিলে মানুষের প্রত্যাশা পূরণের জন্য, মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়া এবং ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি।

আজ বুধবার বিকেলে বরিশাল নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

ঈদযাত্রায় বাড়তি ভাড়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা আছে। লঞ্চগুলো অতিরিক্ত যদি কেউ ভাড়া নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।

নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান আরও বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে পণ্য পরিবহন ও যাত্রী পরিবহন যে সেবা সরকার কর্তৃক নিশ্চিত করা হয়, সেই সেবাটি যেন অভিযোগমুক্ত হয় এবং সেখানে যেন মানুষের জন্য সুন্দর পরিবেশ থাকে। সেই বিষয়টি নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি অভিযোগের জায়গাটিকে শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য।

প্রত্যেকটি নৌযানের রেজিস্ট্রেশন থাকতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নৌপথে সরকারি রেজিস্ট্রেশনভুক্ত ২৩ হাজার নৌ যান রয়েছে। আমাদের ধারণা প্রায় আড়াই থেকে তিন লাখ নৌযান রয়েছে যা চলাচল করে।

আমরা উদ্যোগ নিয়েছি নৌযান বিধিমালা অনুযায়ী যারা নৌযান পরিচালনা করতে চান তাদের সরকারের নীতিমালার মধ্যে আসতে হবে। সরকারি বিধিমালা মেনে নৌযান পরিচালনা করতে হবে।

পরিদর্শনকালে বরিশাল নৌ বন্দরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পবিত্র ঈদ উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঈদযাত্রা ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন: নৌ প্রতিমন্ত্রী

আপডেট সময় ২ ঘন্টা আগে