ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজশাহীর লিচু চাষ ঘিরে ৫৬ কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনা Logo ক্রমেই বাড়ছে বরিশালে বিবাহ বিচ্ছেদের সংখ্যা Logo ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ Logo ৬ মাসে ভোটার বেড়েছে উল্লেখযোগ্য হারে, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ Logo সিটি নির্বাচনে জামায়াতের একক কৌশল, ঘোষণা ১২ মেয়র প্রার্থী Logo নারায়ণগঞ্জে ‘ট্রাম্প’কে ঘিরে জনতার ভিড়, ৭০০ কেজির ষাঁড় এখন আলোচনার কেন্দ্রবিন্দু Logo সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াতের আমির Logo পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিশ্বাস পুনরুদ্ধারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে বিএসইসি’র Logo পর্দা বদলে এবার সিরিজ আকারে দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ Logo কোরবানির চামড়ার মূল্য বৃদ্ধি ও বিনা মূল্যে লবণ সরবরাহের ঘোষণা দিয়েছে সরকার
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

পরিবহণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে নৌ ও সড়ক খাতে সমন্বয়ের তাগিদ: সেতুমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (১০ মে) রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের কাজ চলছে।

মন্ত্রী জানান, ঈদ মৌসুমে ঘরমুখো মানুষের চাপ সামলাতে সড়ক, নৌ ও রেলপথে সমন্বিত ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। তিনি বলেন, “গত ঈদে সদরঘাটে ব্যবস্থাপনায় উন্নতি দেখা গেছে, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। দায়িত্বশীলতা ও আন্তরিকতা থাকলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নৌ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।”

ঈদযাত্রাকে ঘিরে যাত্রী নিরাপত্তা ও সেবার মান বাড়াতে মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, যেকোনো ব্যবস্থার সফলতা নির্ভর করে জবাবদিহিতা ও দায়িত্বশীলতার ওপর।

নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বাংলাদেশে নৌপথ এখনও অন্যতম নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন মাধ্যম। তবে নদীর নাব্যতা কমে যাওয়া, চর জেগে ওঠা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নৌপথ সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতিতে আধুনিক নৌযান ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, “সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়াতে পারলে নৌপথে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব।” একই সঙ্গে ঈদের আগে ফিটনেসবিহীন ও অনুমোদনহীন নৌযান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সরকারি কর্মকর্তারা জানান, ঈদযাত্রায় যাত্রী চাপ মোকাবিলায় ঘাট, টার্মিনাল ও রুট ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। লক্ষ্য একটাই, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা।

ঈদকে সামনে রেখে দেশের পরিবহন খাতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে তারা বলছেন, পরিকল্পনার পাশাপাশি মাঠপর্যায়ে কঠোর বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর লিচু চাষ ঘিরে ৫৬ কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনা

পরিবহণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে নৌ ও সড়ক খাতে সমন্বয়ের তাগিদ: সেতুমন্ত্রীর

আপডেট সময় ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬