ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাসের পরের অংশে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে পারে Logo পশ্চিমাঞ্চল রেলওয়ের আধুনিকায়নের লক্ষ্যে ২,০২৮ কোটি টাকার নতুন প্রকল্প নিয়েছে সরকার Logo গ্রীষ্মের দাবদাহে আরাম দেবে ঠান্ডা ডাব-কফির শেক Logo দীর্ঘদিন বন্ধ থাকা চিনিকলগুলো আবার সচল হওয়ার আশা তৈরি হয়েছে Logo ফেসবুক ও ইনস্টাগ্রাম-এ আসছে বড় ধরনের পরিবর্তন Logo প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে একনেকের বৈঠক Logo উচ্ছেদের কিছুদিন পরই ফের দখলে চলে যাচ্ছে ফুটপাত, থামছে না হকারদের Logo সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির Logo ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিশুদের মাদক থেকে বিরত রাখা জরুরি Logo খুলনা অঞ্চলে বোরো ফসল ঘরে তুলতে পুরোদমে চলছে কৃষকদের
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে উন্নত করা হবে: ইউজিসি চেয়ারম্যান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে কাজ করছে ইউজিসি।

তিনি বলেন, ‘আমরা এমন একটি উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও বিপুল সংখ্যায় পড়াশোনার সুযোগ পাবে।’

আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘চায়না-বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরাম-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষার আন্তর্জাতিকীকরণের ওপর গুরুত্বারোপ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে কাজ করছেন। আমাদের এমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে বিদেশে অবস্থানরত এই মেধাবী ও দক্ষ মানবসম্পদ দেশের প্রয়োজনে অবদান রাখতে পারে।

তিনি মেধা পাচার রোধের চেয়ে ‘মেধার সার্কুলেশন’ নিশ্চিত করার ওপর জোর দেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, গত কয়েক দশকে চীনের উচ্চশিক্ষা খাতে যে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে, তা থেকে অভিজ্ঞতা অর্জন করে, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা সম্ভব। বিশেষ করে আধুনিক ল্যাবরেটরি অবকাঠামো, যৌথ গবেষণা তহবিল ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নে চীনের সঙ্গে আরও গভীর সম্পৃক্ততা প্রত্যাশা করে ইউজিসি।

বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মধ্যেই সীমাবদ্ধ না থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যৌথ ডিগ্রি প্রোগ্রাম, পিএইচডি গবেষকদের জন্য দ্বৈত তত্ত্বাবধান ও উচ্চমানের জার্নালে যৌথ গবেষণা প্রবন্ধ প্রকাশের মতো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বুয়েট উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান ও মাউশি’র মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউনান বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক অধ্যাপক ড. লিয়া পেং, হুয়াঝং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন তান গাংই ও চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট হান কুন বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাসের পরের অংশে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে পারে

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে উন্নত করা হবে: ইউজিসি চেয়ারম্যান

আপডেট সময় ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬