ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাসের পরের অংশে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে পারে Logo পশ্চিমাঞ্চল রেলওয়ের আধুনিকায়নের লক্ষ্যে ২,০২৮ কোটি টাকার নতুন প্রকল্প নিয়েছে সরকার Logo গ্রীষ্মের দাবদাহে আরাম দেবে ঠান্ডা ডাব-কফির শেক Logo দীর্ঘদিন বন্ধ থাকা চিনিকলগুলো আবার সচল হওয়ার আশা তৈরি হয়েছে Logo ফেসবুক ও ইনস্টাগ্রাম-এ আসছে বড় ধরনের পরিবর্তন Logo প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে একনেকের বৈঠক Logo উচ্ছেদের কিছুদিন পরই ফের দখলে চলে যাচ্ছে ফুটপাত, থামছে না হকারদের Logo সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির Logo ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিশুদের মাদক থেকে বিরত রাখা জরুরি Logo খুলনা অঞ্চলে বোরো ফসল ঘরে তুলতে পুরোদমে চলছে কৃষকদের
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পিএইচডি ফেলোশিপে আবেদন কার্যক্রম শুরু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য পিএইচডি ফেলোশিপ ও বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে।

দেশের অভ্যন্তরে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তিকৃত বা অধ্যয়নরত গবেষকরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

আজ রোববার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী গবেষকদের অনলাইনে (www.eservice.pmeat.gov.bd/phd)  আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া ১০ মে থেকে শুরু হয়েছে, যা আগামী ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারী গবেষকের সমগ্র শিক্ষাজীবনে ন্যূনতম দু’টি প্রথম বিভাগ অথবা সমমানের জিপিএ থাকতে হবে (৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০)। ফেলোশিপের জন্য আবেদন জমা দেওয়ার তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

অনলাইন আবেদনের সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, পিএইচডি কোর্সে ভর্তি বা রেজিস্ট্রেশনের কপি, বাংলা অথবা ইংরেজিতে গবেষণা প্রস্তাবনা এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর পূরণকৃত ফরমটি ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ (২ সেট) আগামী ১১ জুন অফিস চলা সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে ‘ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯’ এই ঠিকানায় পাঠাতে হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশিকা ট্রাস্টের ওয়েবসাইট (www.pmeat.gov.bd) থেকে জানা যাবে। এ ছাড়া যেকোনো জিজ্ঞাসায় হটলাইন নম্বর ০১৭২৪ ৫৯৬৬৭৬ অথবা ০২-৫৫০০০৪২৮-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাসের পরের অংশে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে পারে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পিএইচডি ফেলোশিপে আবেদন কার্যক্রম শুরু

আপডেট সময় ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬