ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বনানীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ Logo মধ্যপ্রাচ্য সংকট চলাকালীন ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo ঈদুল আজহা উপলক্ষে কর্মীদের জন্য ৭ দিনের ছুটি ঘোষণা Logo সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন: মির্জা ফখরুল Logo ডিবির অভিযানে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেন চক্রের ৬ চীনা নাগরিকসহ ৯ জন আটক Logo রাজশাহীর লিচু চাষ ঘিরে ৫৬ কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনা Logo ক্রমেই বাড়ছে বরিশালে বিবাহ বিচ্ছেদের সংখ্যা Logo ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ Logo ৬ মাসে ভোটার বেড়েছে উল্লেখযোগ্য হারে, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ Logo সিটি নির্বাচনে জামায়াতের একক কৌশল, ঘোষণা ১২ মেয়র প্রার্থী
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

যুক্তরাষ্ট্রে শেষ বিদায় সম্পন্ন হলো বৃষ্টির, শনিবার দেশে আনা হবে মরদেহ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার ট্যাম্পায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস জানায়, জানাজা শেষে বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। পুরো প্রক্রিয়ায় মিয়ামি বাংলাদেশ কনস্যুলেট ও ওয়াশিংটন দূতাবাস সমন্বয় করছে।

জানাজায় মিয়ামিতে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, মরদেহ দেশে পাঠানোর সময়ও কনস্যুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পুরো বিষয়টি তদারকি করা হচ্ছে।

এর আগে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছায়। পরে তাকে জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিমন ও বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি পড়াশোনা করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং পিএইচডি শেষ করে বিয়ের পরিকল্পনাও করেছিলেন তারা।

গত ১৬ এপ্রিল থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

পরে ২৬ এপ্রিল একই এলাকার একটি জলাশয় থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়। ডিএনএ পরীক্ষার পর গত ১ মে সেটি বৃষ্টির মরদেহ বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ।

এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি রেগালিয়াসহ দুটি খালি চেয়ার রাখা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বনানীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ

যুক্তরাষ্ট্রে শেষ বিদায় সম্পন্ন হলো বৃষ্টির, শনিবার দেশে আনা হবে মরদেহ

আপডেট সময় ০৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬