ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাসের পরের অংশে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে পারে Logo পশ্চিমাঞ্চল রেলওয়ের আধুনিকায়নের লক্ষ্যে ২,০২৮ কোটি টাকার নতুন প্রকল্প নিয়েছে সরকার Logo গ্রীষ্মের দাবদাহে আরাম দেবে ঠান্ডা ডাব-কফির শেক Logo দীর্ঘদিন বন্ধ থাকা চিনিকলগুলো আবার সচল হওয়ার আশা তৈরি হয়েছে Logo ফেসবুক ও ইনস্টাগ্রাম-এ আসছে বড় ধরনের পরিবর্তন Logo প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে একনেকের বৈঠক Logo উচ্ছেদের কিছুদিন পরই ফের দখলে চলে যাচ্ছে ফুটপাত, থামছে না হকারদের Logo সিলেটে আলোচিত শিশু ফাহিমা হত্যার রোহমর্ষক বর্ণনা দিলো হত্যাকারী চাচা জাকির Logo ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিশুদের মাদক থেকে বিরত রাখা জরুরি Logo খুলনা অঞ্চলে বোরো ফসল ঘরে তুলতে পুরোদমে চলছে কৃষকদের
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

ডেমরার চনপাড়ায় অসুস্থ ও অচেতন অবস্থায় উদ্ধার তরুণী: স্বজনদের খুঁজছে মানবাধিকার সংস্থা

  • মাহ্দী হাসান
  • আপডেট সময় ১২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরা থানাধীন চনপাড়া এলাকায় এক তরুণীকে অত্যন্ত অসুস্থ ও অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে। আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সী এই মেয়েটির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, অসহায় অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ডেমরা থানা শাখার মানবাধিকারকর্মী মাহমুদা পারভীন।

মানবাধিকারকর্মী মাহমুদা পারভীনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে দ্রুত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত ডিবিকেপি কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মানবাধিকারকর্মী মাহমুদা পারভীনের তত্ত্ববধায়নে ও ডিবিকেপি কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের সার্বিক সহযোগীতায় মেয়েটির চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মেয়েটির জীবন বাঁচাতে এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সম্পর্কে ইতোমধ্যেই স্থানীয় চনপাড়া পুলিশ ফাঁড়িকে বিস্তারিত জানানো হয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ছবির এই তরুণীকে চিনে থাকেন অথবা তার ঠিকানা ও পরিবার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে অতিসত্বর চনপাড়া ফাঁড়ি অথবা মানবাধিকারকর্মী পারভীন আক্তারের মোবাইল নাম্বার ০১৮৩০-৪০৪৩৫৫ -তে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আপনার সামান্য সহযোগিতা এই মেয়েটিকে তার প্রিয়জনদের কাছে ফিরিয়ে দিতে পারে।

যদি আপনি মেয়েটিকে চিনে থাকেন, তবে দেরি না করে দ্রুত যোগাযোগ করুন। একটি মানবিক আবেদন হিসেবে এই তথ্যটি ছড়িয়ে দিয়ে মেয়েটির পরিবার খুঁজে পেতে সাহায্য করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাসের পরের অংশে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে পারে

ডেমরার চনপাড়ায় অসুস্থ ও অচেতন অবস্থায় উদ্ধার তরুণী: স্বজনদের খুঁজছে মানবাধিকার সংস্থা

আপডেট সময় ১২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬