ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় দলে নেইমারকে রাখতে অনাগ্রহী ৫০.৭৯ শতাংশ ব্রাজিলিয়ান Logo বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও বিভাগ Logo গাজায় সহিংসতা ও গণহত্যা প্রতিরোধে ইসরাইলকে আহ্বান জাতিসংঘের Logo আকাশে উঠেছে জিলহজের চাঁদ, ২৮ মে দেশে ঈদুল আজহা Logo সংসদে সক্রিয় ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo চলতি মাসে ১৭ দিনের ব্যবধানে রেমিট্যান্স পৌঁছেছে ২১৮ কোটি ডলারে Logo দর্শকদের জন্য ওটিটিতে হাজির হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’ Logo ৯৫তম বারের মতো পিছিয়ে গেল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন জমা Logo ঈদে টানা ১৩ দিন সার্বক্ষণিক চালু থাকবে ফিলিং স্টেশন Logo নিরাপদ ঈদযাত্রায় গতিনিয়ন্ত্রণ কঠোর ও চালকদের পর্যাপ্ত বিশ্রামের তাগিদ বিশেষজ্ঞদের
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

জাতীয় দলে নেইমারকে রাখতে অনাগ্রহী ৫০.৭৯ শতাংশ ব্রাজিলিয়ান

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই দলে নেইমার শেষ পর্যন্ত টিকতে পারেন কি না, তা জানার আগ্রহ এখন তুঙ্গে। নেইমারকে দলে রাখা উচিত কি না-এ প্রশ্নে বিভক্ত ব্রাজিলের ফুটবল সমর্থকরা। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘জি ই’ পরিচালিত এক অনলাইন জরিপে খুব অল্প ব্যবধানে এগিয়ে ছিল ‘না’ ভোট। জরিপে মোট ভোট পড়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৩টি। এর মধ্যে নেইমারকে বিশ্বকাপ দলে না রাখার পক্ষে ভোট দিয়েছেন ৫০.৭৯ শতাংশ সমর্থক, সংখ্যায় যা ৬৭ হাজার ৪০৬। আর তাকে দলে দেখতে চান ৪৯.২১ শতাংশ, অর্থাৎ ৬৫ হাজার ৩১৭ জন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ৫৫ সদস্যের প্রাথমিক দলে আছেন নেইমার। গত সপ্তাহে এই তালিকা পাঠানো হয়েছে ফিফার কাছে। চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবেন ইতালিয়ান এই কোচ। চূড়ান্ত দলে জায়গা না পেলে নেইমার নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে পারেন বলেও জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম। বছরের শেষ পর্যন্ত সান্তোস এফসি-এর সঙ্গে চুক্তি থাকলেও বিশ্বকাপ দল থেকে বাদ পড়া তার জন্য বড় ধাক্কা হতে পারে। গত বছরের ডিসেম্বরে বাঁ হাঁটুর মেনিস্কাসে অস্ত্রোপচার করান নেইমার। এরপর মাঠে ফেরার পর নতুন করে কোনো চোটে পড়েননি তিনি। তবে অতিরিক্ত চাপ এড়াতে ম্যাচ বেছে খেলছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০২৬ সালে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন নেইমার। আর ২০২৫ সালে ২৮ ম্যাচে করেছিলেন ১১ গোল, সঙ্গে ছিল ৪ অ্যাসিস্ট। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর প্রায় সব প্রাথমিক দলেই ছিলেন নেইমার, যদিও এখনো কোনো চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলে নেইমারকে রাখতে অনাগ্রহী ৫০.৭৯ শতাংশ ব্রাজিলিয়ান

জাতীয় দলে নেইমারকে রাখতে অনাগ্রহী ৫০.৭৯ শতাংশ ব্রাজিলিয়ান

আপডেট সময় ৩ মিনিট আগে