ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

৯ বছরের শিশু হাফেজ আব্দুল্লাহ আল কাউসারের খতমে তারাবি পাঠ

লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন মাসিম নগর খিলবাইসা গ্রামের মোঃ আবুল কাশেমের পুত্র হাফেজ মোঃ আব্দুল্লাহ আল কাউসার খতমে তারাবি পড়াচ্ছেন।

জানা যায়, প্রায় ১৬ মাস পূর্বে তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ইসলাম নগরস্থ “তাহফিজুল ফুরকান মাদ্রাসায়” ভর্তি হন। রমজানের পূর্বেই শিশু কাউসার পবিত্র কোরআনের হাফেজ হিসেবে সফলতা অর্জন করেন। বর্তমানে মাদ্রাসায় পরীক্ষামূলক খতমে তারাবি অনুষ্ঠিত হচ্ছে।

শিশু কাউসারের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তারাবির নামাজ আদায়কারী মুসল্লিগণ বিমোহিত হন। এ সময় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

হাফেজ কাউসারের প্রশংসা করে লায়ন ইব্রাহিম ভূঁইয়া বলেন, কাউসারের বাবা এবং মাদ্রাসা পরিচালনায় নিয়োজিত শিক্ষকবৃন্দ অত্যন্ত পরিশ্রম করে এই শিশুদের কোরআনের হাফেজ হিসেবে সমাজের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে গড়ে তুলছেন; তারা অবশ্যই প্রশংসার দাবি রাখেন।

তিনি বলেন, কওমি নেসাবে পরিচালিত এসব শিক্ষা প্রতিষ্ঠান দান-অনুদানের উপর অনেকটা নির্ভরশীল। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিদের পক্ষ থেকে সহায়তা পেলে এ ধরনের প্রতিষ্ঠানসমূহ থেকে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর সমাজ গড়ার কারিগর হিসেবে মানুষের মতো মানুষ হয়ে উঠবে।

তিনি হাফেজ মোঃ আব্দুল্লাহ আল কাউসারসহ তার সুযোগ্য শিক্ষক মণ্ডলী এবং সহপাঠীদের সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৯ বছরের শিশু হাফেজ আব্দুল্লাহ আল কাউসারের খতমে তারাবি পাঠ

আপডেট সময় ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬