ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বনানীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ Logo মধ্যপ্রাচ্য সংকট চলাকালীন ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo ঈদুল আজহা উপলক্ষে কর্মীদের জন্য ৭ দিনের ছুটি ঘোষণা Logo সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন: মির্জা ফখরুল Logo ডিবির অভিযানে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেন চক্রের ৬ চীনা নাগরিকসহ ৯ জন আটক Logo রাজশাহীর লিচু চাষ ঘিরে ৫৬ কোটি টাকার অর্থনৈতিক সম্ভাবনা Logo ক্রমেই বাড়ছে বরিশালে বিবাহ বিচ্ছেদের সংখ্যা Logo ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ Logo ৬ মাসে ভোটার বেড়েছে উল্লেখযোগ্য হারে, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ Logo সিটি নির্বাচনে জামায়াতের একক কৌশল, ঘোষণা ১২ মেয়র প্রার্থী
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

শুরু হলো ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’-এর শুটিং

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ডিসি ইউনিভার্সের বহুল আলোচিত নতুন সিনেমা ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’-এর শুটিং শুরু হয়েছে। নির্মাতা জেমস গান নিজেই সেট থেকে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই ছবিতে দেখা গেছে দাবার বোর্ড, জেলের ব্যাজ এবং ‘এ. লুথর’ নাম। এসব ইঙ্গিত দিচ্ছে লেক্স লুথর এবার জেলে বন্দি। এই সিনেমায় সুপারম্যান চরিত্রে আবারও ফিরছেন ডেভিড কোরেন্সওয়েট। গল্পে দেখা যাবে, ভয়ংকর এক নতুন শত্রু ব্রেনিয়াকের বিরুদ্ধে লড়তে বাধ্য হয়ে নিজের শত্রু লেক্স লুথরের সঙ্গেই হাত মিলাতে হচ্ছে সুপারম্যানকে। লেক্স লুথর চরিত্রে অভিনয় করছেন নিকোলাস হোল্ট এবং ব্রেনিয়াক চরিত্রে থাকছেন লার্স আইডিঙ্গার। নতুন করে যোগ দিয়েছেন অ্যাড্রিয়া আরজোনা। তাকে ম্যাক্সিমা চরিত্রে দেখা যাবে। এছাড়া রয়েছেন র‍্যাচেল ব্রসনাহান (লুইস লেন), স্কাইলার গিসোন্ডো (জিমি ওলসেন), সারা সাম্পাইও, ইসাবেলা মার্সেড, নাথান ফিলিয়ন, এডি গাথেগি ও অ্যারন পিয়েরে। উল্লেখ্য, আগের ‘সুপারম্যান’ সিনেমাটি বিশ্বজুড়ে বিপুল সাড়া ফেলে এবং বক্স অফিসে ৬০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে। সেই সফলতার ধারাবাহিকতায় এবার আসছে নতুন এই কিস্তি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ৯ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বনানীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ

শুরু হলো ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’-এর শুটিং

আপডেট সময় ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬