ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস Logo বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান Logo পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা Logo ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেন্দ্র করে আজও ২৬ ফ্লাইট বাতিল Logo ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক Logo লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের Logo বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত Logo ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 
ভূমিকম্পে বড় ঝুঁকি

ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য খেলার মাঠ ও স্কুল চিহ্নিত করার কথাও বলা হয়েছে। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী হওয়ায় বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধারকাজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ বাস্তবতায় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় দক্ষ ও প্রশিক্ষিত ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, উপকূলীয় অঞ্চলে যেভাবে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে, সেই আদলে ঢাকা কেন্দ্রিক বাহিনী গড়ে তোলা হবে। দুর্যোগের পরপরই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে রাজধানীর খেলার মাঠ, খোলা জায়গা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, “ভূমিকম্পের মতো পরিস্থিতিতে মানুষকে দ্রুত একত্রিত করা ও আশ্রয় দেওয়ার জন্য এসব স্থান আগে থেকেই নির্ধারণ করতে বলা হয়েছে।”

দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত ক্রয়ের ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আসাদুল হাবিব দুলু বলেন, “সক্ষমতা বৃদ্ধির জন্যই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিছু সরঞ্জাম কিনে সশস্ত্র বাহিনী বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, নির্দেশনার অগ্রগতি পর্যালোচনায় আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কর্মপরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ভূমিকম্পে বড় ঝুঁকি

ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬