ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস Logo বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান Logo পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা Logo ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেন্দ্র করে আজও ২৬ ফ্লাইট বাতিল Logo ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক Logo লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের Logo বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত Logo ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অতি শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ আছে, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের পরিকল্পনা এখানে ফাঁস করতে চাই না। কোনোকিছু বাদ থাকবে না। এ বিষয়ে আমি অত্যন্ত কঠোর।”

চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গোলাগুলির ঘটনায় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি সন্ত্রাসী গ্রুপ দুই মাস আগে একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। পুলিশের নজরদারিতে সেই ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, বাসায় প্রহরা দেওয়া হয়। হয়তো সুবিধা না পেয়ে ওই সন্ত্রাসীরা দুই মাস পরে আবার হেভি অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। মন্ত্রী বলেন, “ওদের চিহ্নিত করা গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, মানুষের মনে শান্তি এবং নিশ্চয়তা আসে। গত ১৩ দিনে আমরা পরিস্থিতি দৃশ্যমান করতে পেরেছি। নরসিংদীতে একটি নৃশংস হত্যাকাণ্ডের পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে বলা হয়েছে, করা হয়েছে।”

মুজিবুর রহমান, চট্টগ্রামের স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জানিয়েছেন, শনিবার সকালে চন্দনপুরায় তার বাড়িতে হেভি অস্ত্র নিয়ে গুলি চালানো হয়। বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র আমাদের কোম্পানি থেকে চাঁদা দাবি করছিল। প্রথমবার গুলি চালানোর সময় পুলিশ ছিল, এবার বাড়ির পেছন থেকে গুলি করা হয়েছে। এভাবে চলতে থাকলে ব্যবসার পরিবেশ বিঘ্নিত হবে।”

মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী খুব দ্রুত তদন্ত সম্পন্ন করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। “বিচারকরা স্বাধীনভাবে বিচার করবেন। আমরা আমাদের আন্তরিকতার সঙ্গে সব বিষয়গুলো মোকাবিলা করছি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬