ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুরে মাদক মামলার আসামি রব বেপারীর অত্যাচারে অতিষ্ঠে মানববন্ধন এলাকাবাসীর Logo স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করছি: ডা. শফিকুর রহমান Logo ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo প্রটোকল ছাড়াই সিংগাইরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু Logo বাংলাদেশে যানজট: উন্নয়নের শহরে স্থবিরতার গল্প Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর Logo সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

হিজরি ১৪৪৭ সনের রমজান মাসে ফিতরার হারের সিদ্ধান্ত ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়, যে বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। ইসলামিক শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচটি পণ্যের যেকোনো একটি দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা যাবে। গম বা আটা দিয়ে ফিতরা দিলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) হিসেবে ৫৯৫ টাকা, খেজুর ২ হাজার ৪৭৫ টাকা, কিসমিস ২ হাজার ৬৪০ টাকা এবং পনির ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বিভিন্ন বিভাগের খুচরা বাজারদরের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত যেকোনো পণ্য বা তার বাজারমূল্য দিয়ে ফিতরা দিতে পারবেন। এছাড়া, স্থানীয় বাজারদরের তারতম্য থাকলেও ফিতরা আদায় হবে।

কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মাদক মামলার আসামি রব বেপারীর অত্যাচারে অতিষ্ঠে মানববন্ধন এলাকাবাসীর

ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

আপডেট সময় ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬