ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস Logo বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান Logo পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা Logo ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেন্দ্র করে আজও ২৬ ফ্লাইট বাতিল Logo ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক Logo লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের Logo বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত Logo ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পারিবারিক কারণে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারটার দিকে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে জমা দেন।

শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২১ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চব্বিশের ৫ আগস্ট রাজধানীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দায়িত্ব নেয়ার পর তিনি পেশাদারিত্ব ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুনাম অর্জন করেন।

পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনার ও পুলিশ সুপার হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। খুলনা মেট্রোপলিটন কমিশনার হিসেবে দায়িত্ব পালনসহ ডিআইজি পদে হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ, পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা রেঞ্জে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০১৬ সালে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের উচ্চপদে দায়িত্ব পালন করেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন এবং দেশ-বিদেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। শেখ মো. সাজ্জাত আলী দক্ষ, মেধাবী ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনীতে সুনাম অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

আপডেট সময় ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬