ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস Logo বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান Logo পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা Logo ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেন্দ্র করে আজও ২৬ ফ্লাইট বাতিল Logo ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক Logo লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের Logo বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত Logo ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী Logo ঈদ যাত্রা: সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

মটরশুঁটির খোসা ছাড়ানোর দুটি সহজ টোটকা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক ডেস্ক: শীত এলেই রান্নাঘরে মটরশুঁটির আলাদা উপস্থিতি চোখে পড়ে। মটরশুঁটি ভুনার ঘ্রাণ যেমন জিভে পানি আনে, তেমনি পোলাও, তরকারি কিংবা ঝোল-যে কোনো পদেই এটি স্বাদে যোগ করে বিশেষ মাত্রা। শীতের রান্না যেন মটরশুঁটি ছাড়া অসম্পূর্ণ বললেই চলে। তবে স্বাদের এই উপাদানটি অনেকের রান্নাঘরে ঢ়ুকতে পারে না শুধু একটি কারণেই-খোসা ছাড়ানোর ঝামেলা। অনেকেই মনে করেন, এটি সময়সাপেক্ষ ও বিরক্তিকর কাজ। ফলে ইচ্ছা থাকলেও মটরশুঁটি এড়িয়ে যান অনেকে। অথচ একটু কৌশল জানলেই খোসা ছাড়ানো আর কঠিন থাকে না।

স্বাদের পাশাপাশি স্বাস্থ্যগুণেও ভরপুর

স্বাদের পাশাপাশি মটরশুঁটি স্বাস্থ্যগুণেও ভরপুর। ছোট এই সবজিতে রয়েছে প্রচুর প্রোটিন ও কার্বোহাইড্রেট, যা শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা বিভিন্ন ভিটামিন শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও কপারের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। নিয়মিত খাদ্যতালিকায় মটরশুঁটি রাখলে হজমশক্তি উন্নত হয়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে অল্প সময় মটরশুঁটি খোসা ছাড়াবেন-

গরম পানির সহজ কৌশল

মটরশুঁটির খোসা ছাড়াতে প্রথমে একটি বড় পাত্রে প্রায় এক লিটার পানি গরম করুন। পানি ফুটে ওঠার ঠিক আগ মুহূর্তে মটরশুঁটি দিয়ে পাত্রটি ঢেকে দিন। গ্যাস বন্ধ রেখে প্রায় দুই মিনিট অপেক্ষা করুন। এতে মটরশুঁটি সেদ্ধ না হয়ে খোসা নরম হয়ে যাবে।

ঠান্ডা পানি দিয়ে

হালকা গরম পানিতে ভিজিয়ে দুই মিনিট পর মটরশুঁটি সরাসরি বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিন। হঠাৎ তাপমাত্রার এই পরিবর্তনে খোসা আলগা হয়ে যায়। এরপর মটরশুঁটির এক প্রান্তে হালকা চাপ দিলেই ভেতরের দানা সহজে বেরিয়ে আসবে। চাইলে দুই হাতের তালুর মাঝে আলতো ঘষেও খোসা ছাড়ানো যায়।

এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করলে মটরশুঁটির খোসা ছাড়ানো কষ্টকর বলে মনে হবে না। অল্প সময়েই রান্নার জন্য মটরশুঁটি প্রস্তুত হয়ে যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস

মটরশুঁটির খোসা ছাড়ানোর দুটি সহজ টোটকা

আপডেট সময় ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬