ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২.২ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) কোতয়ালী থানাধীন আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিক-নির্দেশনায় এসআই আজিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আশিক মোল্লা (২৭): পিতা- ইদ্রিস মোল্লা, মাতা- জাহানারা বেগম, সাং- ভাটি লক্ষীপুর (সমাজ কল্যাণ অফিসের পিছনে)। লিটন ফকির (৫২): পিতা- মৃত খোকা ফকির, মাতা- মৃত সোনাই বেগম, সাং- ভাটি লক্ষীপুর বেরিবাঁধ সুইচগেট। উভয়ই কোতয়ালী থানার বাসিন্দা।
গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ২.২ গ্রাম।
ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোক্তাদের স্বস্তি, এলপিজি সিলিন্ডারের দাম হ্রাস
শফিউল মঞ্জুর ফরিদঃ 












