ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইউনিয়ন পরিষদে অননুমোদিত ব্যক্তির মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশ Logo ঈদুল আযহায় বায়তুল মুকাররমে ৫ জামাত, প্রকাশিত হলো ইমাম-মুকাব্বিরের তালিকা Logo কোরবানির চামড়া ব্যবস্থাপনা তদারকিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম Logo উপাত্ত ছাড়া বক্তব্য ব্যক্তিগত অভিমত মাত্র : তথ্যমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে বাস টার্মিনালকেন্দ্রিক ডিএমপির গণবিজ্ঞপ্তি Logo অনলাইনে পশু কেনাকাটায় বাড়ছে মধ্যবিত্তের আগ্রহ Logo জেনে নিন আমের বিভিন্ন উপকারীতা Logo ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের Logo রামিসার ফরেনসিক প্রতিবেদনে মৃত্যুর আগে ধর্ষণের আলামত পাওয়া গেছে Logo টানা কমতির ধারায় স্বর্ণ, ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজারে
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

ফরিদপুরের নগনান্দা এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায় নি।

ঢাকা-বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ডে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ডে  এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ করেছে। প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউনিয়ন পরিষদে অননুমোদিত ব্যক্তির মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশ

ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

আপডেট সময় ১৩ ঘন্টা আগে