ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে পরিস্থিতি ভয়াবহ হবে: আইআরজিসি Logo সৌদি আরবে পৌঁছেছেন ৭০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী Logo ১৪ হাজার ইয়াবাসহ ডিবির হাতে আটক মাদক কারবারি এক ব্যক্তি Logo পদ্মার পর এবার তিস্তা ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশ পেল ‘Illuminate’ — ফুটবলের আবেগে নতুন সংগীতের আলো Logo সপ্তম দিনেও ডুয়েটে অচলাবস্থা, দাবি আদায়ে কঠোর অবস্থানে শিক্ষার্থীরা Logo মামলা নিষ্পত্তির আগেই সচিবালয় বিলুপ্ত, অস্বস্তিতে সংশ্লিষ্ট মহল Logo ইউরিয়া সারের সংকট মোকাবেলায় আমদানিতে মিলছে না সরবরাহকারীদের সাড়া Logo বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট Logo যাত্রাবাড়ীতে স্বর্ণের দুল ছিনতাই, পুলিশের তৎপরতায় আটক দুই ছিনতাইকারী
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

সৌদি আরবে পৌঁছেছেন ৭০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

বাংলাদেশ থেকে ১৮২টি হজ ফ্লাইটে ৭০ হাজার ৭৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত ১৮২টি ফ্লাইট বাংলাদেশ থেকে জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিনের হিসাব অনুযায়ী, সৌদি আরবে ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং পাঁচজন নারী। মক্কায় ১৩ জন এবং মদিনায় পাঁচজন মারা গেছেন।

এতে আরো বলা হয়, সৌদি মেডিকেল টিম মঙ্গলবার পর্যন্ত ৩৮ হাজার ৮৬৪ জন হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে এবং আইটি হেল্পডেস্ক ১৮ হাজার ৮৯৪ জন হজযাত্রীকে চিকিৎসা প্রদান করেছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে।  বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি এবার হজ কার্যক্রম পরিচালনা করছে। এজন্সিগুলোর মধ্যে ৩০টি লিড এজেন্সি ও বাকিগুলো সমন্বয়কারী এজেন্সি।

এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৩টি ফ্লাইটে ৩৬ হাজার ৮৩৫ জন, সৌদি এয়ারলাইন্স ট্রান্সপোর্টের ৬৬টি ফ্লাইটে ২৫ হাজার ৪৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৮৭৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক জানান, অবশিষ্ট আরো ৭ হাজার ৬৩৪ জন হজযাত্রী পর্যায়ক্রমে তাদের নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রা করবেন।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১)। প্রথম ফ্লাইটে হজযাত্রী ছিলেন ৪১৮ জন। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

ঢাকায় সৌদি দূতাবাস এ পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৯০টি ভিসা ইস্যু করেছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৫৫টি।

সৌদি আরবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালন করবেন হজযাত্রীরা।

আগামীকাল ২১ মে হজ পালনের উদ্দেশ্যে সর্বশেষ ফ্লাইট পরিচালিত হবে। আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইটে আসা শুরু করবেন হাজিরা। আগামী ৩০ জুন শেষ হবে হাজিদের ফিরতি ফ্লাইটের যাত্রা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে পরিস্থিতি ভয়াবহ হবে: আইআরজিসি

সৌদি আরবে পৌঁছেছেন ৭০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

আপডেট সময় ৭ ঘন্টা আগে