ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশের বিভিন্ন নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, অন্তর্ভুক্ত ৭ এলাকা Logo সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হাজি, মৃত্যু ১৫ জনের Logo সাতক্ষীরায় আম উৎপাদনে বড় প্রত্যাশা, লক্ষ্যমাত্রা ৭০ হাজার ৩৮০ টন Logo পুরান ঢাকার ঐতিহ্যের স্বাদে আজও জনপ্রিয় বাকরখানি Logo হঠাৎ কমলো স্বর্ণের দাম, ভরিতে ৪ হাজার টাকার বেশি হ্রাস Logo চাঁদপুরের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী Logo বনানীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে পুলিশ Logo মধ্যপ্রাচ্য সংকট চলাকালীন ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo ঈদুল আজহা উপলক্ষে কর্মীদের জন্য ৭ দিনের ছুটি ঘোষণা Logo সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন: মির্জা ফখরুল
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

চাঁদপুরের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আজ শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গাড়িবহর নিয়ে চাঁদপুরের পথে রয়েছেন।

চাঁদপুরে প্রবেশের আগে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- বেলা সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন।

এরপর তিনি সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ডও বিতরণ করা হবে। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে স্থানীয় বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর।

এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি চাঁদপুর সফর করেছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের বিভিন্ন নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, অন্তর্ভুক্ত ৭ এলাকা

চাঁদপুরের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ৫ ঘন্টা আগে