ডিসি ইউনিভার্সের বহুল আলোচিত নতুন সিনেমা ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’-এর শুটিং শুরু হয়েছে। নির্মাতা জেমস গান নিজেই সেট থেকে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই ছবিতে দেখা গেছে দাবার বোর্ড, জেলের ব্যাজ এবং ‘এ. লুথর’ নাম। এসব ইঙ্গিত দিচ্ছে লেক্স লুথর এবার জেলে বন্দি। এই সিনেমায় সুপারম্যান চরিত্রে আবারও ফিরছেন ডেভিড কোরেন্সওয়েট। গল্পে দেখা যাবে, ভয়ংকর এক নতুন শত্রু ব্রেনিয়াকের বিরুদ্ধে লড়তে বাধ্য হয়ে নিজের শত্রু লেক্স লুথরের সঙ্গেই হাত মিলাতে হচ্ছে সুপারম্যানকে। লেক্স লুথর চরিত্রে অভিনয় করছেন নিকোলাস হোল্ট এবং ব্রেনিয়াক চরিত্রে থাকছেন লার্স আইডিঙ্গার। নতুন করে যোগ দিয়েছেন অ্যাড্রিয়া আরজোনা। তাকে ম্যাক্সিমা চরিত্রে দেখা যাবে। এছাড়া রয়েছেন র্যাচেল ব্রসনাহান (লুইস লেন), স্কাইলার গিসোন্ডো (জিমি ওলসেন), সারা সাম্পাইও, ইসাবেলা মার্সেড, নাথান ফিলিয়ন, এডি গাথেগি ও অ্যারন পিয়েরে। উল্লেখ্য, আগের ‘সুপারম্যান’ সিনেমাটি বিশ্বজুড়ে বিপুল সাড়া ফেলে এবং বক্স অফিসে ৬০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে। সেই সফলতার ধারাবাহিকতায় এবার আসছে নতুন এই কিস্তি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ৯ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শুরু হলো ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’-এর শুটিং
বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ল ১১ পয়সা
গ্রামে মারাত্মক লোডশেডিং হচ্ছে, মন্ত্রীদের আরও তৎপর হতে হবে: রিজভী
দেশে দ্বিতীয় তেল শোধনাগার না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে: সেনাপ্রধান
পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত ১০
রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস
বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান
পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা
ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
শুরু হলো ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’-এর শুটিং
-
বিনোদন ডেস্ক - আপডেট সময় ১৬ মিনিট আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
















