ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo প্রটোকল ছাড়াই সিংগাইরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু Logo বাংলাদেশে যানজট: উন্নয়নের শহরে স্থবিরতার গল্প Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর Logo সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo সংসদীয় দলের বৈঠক চলছে বিএনপির Logo পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে পেট্রোলিয়াম করপোরেশন Logo এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী Logo ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

প্রটোকল ছাড়াই সিংগাইরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল নয়টায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি যাচাই করতে মানিকগঞ্জের সিংগাইরে আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার (১১ মার্চ) কোনো ধরনের প্রটোকল ছাড়াই তিনি সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপস্থিত হন।

সকাল নয়টায় আকস্মিক এই পরিদর্শনের সময় দেখা যায়, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরের প্রায় সব কর্মকর্তা-কর্মচারী যথাসময়ে নিজ নিজ দপ্তরে উপস্থিত রয়েছেন। সরকারি নির্দেশনার এমন যথাযথ বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন আব্দুল বারী। সভায় এলাকার বিদ্যমান সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিবদ্ধ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়কালে উপস্থিত কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে জানান, তারা একটি সৌহার্দ্যপূর্ণ ‘টিম স্পিরিট’ নিয়ে এলাকায় জনসেবামূলক কাজ পরিচালনা করছেন। উপস্থিতির হার এবং কাজের গতিশীলতা বজায় রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রটোকল ছাড়াই সিংগাইরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

আপডেট সময় ২ ঘন্টা আগে