ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 
জ্বালানি সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত

স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা

জ্বালানি সংকট মাথায় রেখে এবার স্বাধীনতা দিবসে দেশজুড়ে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, স্বাধীনতা দিবসে সাধারণত বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এবার দেশব্যাপী এই আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “এই দিবসে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে জ্বালানি সংকট তৈরি না হয়, সে জন্য কৃচ্ছ্র সাধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এবার দেশব্যাপী স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না।”

তিনি জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদা ও গভীর শোকের আবহে পালন করা হবে। এ উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মসূচির নেতৃত্ব দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলের নেতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যাতায়াত ব্যবস্থা সহজ করতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

ঈদকে সামনে রেখে সম্ভাব্য যাত্রাপথের চাপ ও শিল্পাঞ্চলের পরিস্থিতিও আলোচনায় এসেছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ঈদের আগে যাতে কোনো ধরনের অস্থিরতা বা ভোগান্তি না হয়, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চল ও শ্রমিক সংশ্লিষ্ট বিষয়ে সমন্বয়ের জন্য শিল্প পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শককে একটি কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ, শ্রমিক প্রতিনিধি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে সমন্বয় করবেন।

মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মব এক জিনিস আর কিছু কিছু অপরাধ আরেক জিনিস। সবকিছু মবের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না।” তিনি জানান, নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তদন্তে অনেকেই স্বীকারোক্তিও দিয়েছেন।

তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সরকার সেগুলো গুরুত্ব দিয়ে দেখছে। “মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে। এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।”

গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগে যাতে শ্রমিকদের পাওনা বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করা হয়, সে বিষয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অধিকাংশ প্রতিষ্ঠানই ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত

স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা

আপডেট সময় ২৪ ঘন্টা আগে