পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিল-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ঝিলটুলীস্থ ‘স্বপ্নের ছোঁয়া’ কমিউনিটি সেন্টারে দৈনিক অগ্নিপ্রহর পত্রিকার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে উপস্থিত সকলে পবিত্র ফাতেহা শরীফ পাঠ করেন। এরপর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কু: ছে: আ:) ছাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারত করা হয়। জিয়ারত শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা আবু বকর সিদ্দিকী।
ইফতার মাহফিলে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন: এম এম শহিদুল ইসলাম (শাহীন): প্রকাশক, দৈনিক অগ্নিপ্রহর। মো: হারুন আনসারী: সম্পাদক, দৈনিক অগ্নিপ্রহর। শফিউল মঞ্জুর ফরিদ : সভাপতি, রিপোর্টার্স ক্লাব ফরিদপুর, মাহবুব পিকুল: সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর প্রেসক্লাব।
এছাড়াও প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের নেতৃবৃন্দের মধ্যে এনামুল করিম, মশিউর রহমান যাদু মিয়া, কিবরিয়া খান, আরিফুল ইসলাম, শামীম শিকদার, সোহানুর রহমান সোহেল ও শরিফুল ইসলাম সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কু: ছে: আ:) ছাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। ইফতারের পূর্বমুহূর্তে এক মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল, যেখানে উপস্থিত সকলে একে অপরের সাথে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন।

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস
মোঃ মামুন রহমান (ফরিদপুর) 
















