ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান Logo পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেন্দ্র করে আজও ২৬ ফ্লাইট বাতিল Logo ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক Logo লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের Logo বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত Logo ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী Logo ঈদ যাত্রা: সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড় Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকার ঘোষণা জামায়াত আমিরের Logo কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

ঈদযাত্রার তৃতীয় দিনে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই পদ্মা সেতুর উত্তর টোল প্লাজায় দীর্ঘ গাড়ির সারি দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৪১ হাজার ৮৫টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৫০ টাকা।

গণপরিবহন ছাড়াও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, এমনকি পিকআপ ও ট্রাকেও যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেছে। তবে যানবাহনের চাপ থাকলেও বড় ধরনের যানজট তৈরি হয়নি। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা তুলনামূলক স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন।

তবে অতিরিক্ত ভাড়া ও পর্যাপ্ত গাড়ির সংকটের অভিযোগ করেছেন অনেক যাত্রী। টোল প্লাজার আশপাশে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে, যেখানে কিছু পরিবহন দ্বিগুণ ভাড়া নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানিয়েছেন, দ্রুত টোল আদায়ের জন্য মাওয়া প্রান্তে ১০টি ও জাজিরা প্রান্তে ৯টি বুথ ২৪ ঘণ্টা চালু রয়েছে। এতে যানবাহন দ্রুত পারাপার সম্ভব হচ্ছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন শেখ জানান, এবার ঈদযাত্রায় টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে। প্রতি ৩ সেকেন্ডে প্রায় ১০টি গাড়ি টোল দিয়ে সেতু পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য আলাদা লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় করা হচ্ছে।

এছাড়া যানজট কমাতে পদ্মা সেতু উত্তর থানার সামনে একটি বিশেষ ‘বাস বে’ নির্মাণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ১০ থেকে ১৫টি বাস দাঁড়াতে পারে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে মোবাইল ও পেট্রোল টিমসহ একাধিক দল দায়িত্ব পালন করছে। নিয়মিত টহল ও ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে এক্সপ্রেসওয়ের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, কিছুটা বাড়তি চাপ থাকলেও কার্যকর ব্যবস্থাপনার কারণে দ্রুত টোল দিয়ে যানবাহন গন্তব্যে যেতে পারছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

আপডেট সময় ৮ ঘন্টা আগে