ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল Logo ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo খামেনির মৃত্যুতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে অন্তর্বর্তী পরিষদ গঠন Logo ‘চাঁদাবাজি ও দুর্নীতির কোনো সুযোগ নেই’: জনপ্রশাসন প্রতিমন্ত্রী Logo ঈদযাত্রায় ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: শেখ রবিউল আলম Logo এবার ইসরাইলে পাল্টা হামলা শুরু করেছে ইরান Logo তুচ্ছ ঘটনায় ফরিদপুরে মায়ের সামনে সন্তানকে খুন (ভিডিও সহ) Logo নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকাল ৯টায় নিজের নির্বাচনী এলাকায় অবস্থিত হাসপাতালটি পরিদর্শনে যান তিনি। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হাসপাতালটি আমার কাছে পরিস্কার-পরিচ্ছন্ন মনে হয়েছে। তবে পরিচালনা ব্যবস্থা আরও জোরদার করা দরকার।

সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে যা দরকার তার তালিকা দিলে সব ধরনের সহায়তা দিবেন বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জুয়েলকে আশ্বস্ত করেন মন্ত্রী।

বিএনপি মহাসচিব বলেন, ডাক্তার নার্স ও কর্মীরা ঠিকমত দায়িত্ব পালন করলে সেবার মান উন্নয়ন সম্ভব। তিনি সিভিল সার্জনকে পুরো জেলার স্বাস্থ্যব্যবস্থা জনসাধারণের সেবার উপযোগী করে গড়ে তোলার ব্যাপারে জোর ভূমিকা রাখার পরামর্শ দেন।

মির্জা ফখরুল বলেন, খুব শিগগিরই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তখন জেলার স্বাস্থ্যব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে

ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল

আপডেট সময় ১৩ ঘন্টা আগে