ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ Logo শিশুদের মনে রোজার প্রতি আগ্রহ তৈরির সহজ কৌশল Logo গণপরিবহনে তেলের রেশনিং তুলে দিচ্ছে সরকার: সেতুমন্ত্রী Logo ঈদে যানজট কমাতে ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার Logo শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর Logo সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর Logo কালকের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল: আযাদ Logo ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা Logo ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ
বিজ্ঞপ্তি :
গৌরবময় ৩৫ বছর! মাসিক অবাক পৃথিবী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অগণিত পাঠক ও লেখককে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। 

ঈদে যানজট কমাতে ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার আজ শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বললেন, ঈদযাত্রায় রাজধানী ও মহাসড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।

মো. সরওয়ার বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য বাস টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের ভোগান্তি কমাতে লক্কড়-ঝক্কর বা ফিটনেসবিহীন বাস রাস্তায় নামতে দেওয়া হবে না।

‘যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা জোরদারে কাউন্টার টেরোরিজম ইউনিট, র‌্যাব এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন’-উল্লেখ করেন তিনি।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

মতবিনিময় সভায় গার্মেন্টস শ্রমিকদের একবারে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ জানান তিনি।

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ১৭ মার্চ থেকে শুরু হয়ে টানা সাত দিন চলবে। ডিএমপি কমিশনার আশা করেন, এই ধাপে ধাপে ছুটি দেওয়ার ব্যবস্থা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সহায়তা করবে।

এসময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিএমপি কয়েকটি পদক্ষেপের কথা জানান: অস্ত্রধারীসহ বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

বিভিন্ন বাস টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান চালানো হবে। অতিরিক্ত ভাড়া এবং টিকিট কালোবাজারি বন্ধে নিয়মিত তদারকি করা হবে।

দূরপাল্লার বাসে একাধিক চালক রাখা হবে এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, ভোগান্তি কমাতে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান পরিচালিত হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

ঈদে যানজট কমাতে ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ২ ঘন্টা আগে